ইহুদি উপাসনালয়ে হামলাকারী সিরিয়ার নাগরিক

ইহুদি উপাসনালয়ে হামলাকারী সিরিয়ার নাগরিক

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে ইহুদিদের উপাসনালয় সিনাগগে ছুরিকাঘাতে ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় মিলেছে। হামলাকারী ওই ব্যক্তির নাম জিহাদ আল-শামি(৩৫)। তিনি সিরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বলে জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

এ ঘটনায় দুই জন নিহত হয়েছে এবং আরও তিন জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য মতে, জিহাদ আল-শামি ২০০৬ সালে যুবক অবস্থায় যুক্তরাজ্যে আসেন। পুলিশের রেকর্ডে এর আগে আল-শামির নামে আইন ভঙ্গের কোনো তথ্যে পাওয়া যায়নি এবং তিনি নিরাপত্তা সংস্থার নজরদারিতেও ছিলেন না। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে হামলার সাত মিনিটের মধ্যে গুলি চালিয়ে আল-শামিকে হত্যা করে ম্যানচেস্টার পুলিশ।

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, প্রস্তুতি ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

জানা গেছে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ইয়ম কিপুর উপলক্ষে হিটন পার্ক হিব্রু কংগ্রেশন সিনাগগে সমবেত হয়েছিলেন ইহুদি সম্প্রদায়ের লোকজন ।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্টকেএম

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin