ইইউ’র প্রতিনিধি দলের সাথে এনসিপির বৈঠক

ইইউ’র প্রতিনিধি দলের সাথে এনসিপির বৈঠক

সফররত ইউরোপীয় ইউনিয়ন এর একটি প্রতিনিধি দলের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময়, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, এনসিপির প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও জহিরুল ইসলাম মুসা, এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

বৈঠকে দেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের সম্ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin