ইলিশ রক্ষায় ড্রোন দিয়ে কাজ করবে বিমান বাহিনী: মৎস্য উপদেষ্টা 

ইলিশ রক্ষায় ড্রোন দিয়ে কাজ করবে বিমান বাহিনী: মৎস্য উপদেষ্টা 

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মা ইলিশ রক্ষায় বরাবরের মতো ৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। যা ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। এ বছর পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইলিশ মাছ কম আহরণের মূল কারণ কারেন্ট জাল ও চায়না জাল। ফলে এ বছর বেশি সর্তকতা অবলম্বন করা হবে। গত বছর ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা গিয়েছিল। এই বছর আরেকটু বেশি ইলিশ রক্ষা করা যাবে বলে আশা করছি।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মোরশেদ বলেছেন, সংস্কৃতি ধ্বংস করা যাবে না। সকল সংস্কৃতিকে ভালোবেসে দেশকে সুন্দর করার প্রতিজ্ঞা নিতে হবে। কোন উৎসবেই যাতে শৃঙ্খলা নষ্ট না হয়।

এদিকে, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান মন্দির পরিদর্শন করেন।

/আরএইচ 

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin