ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়

ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়

আজ ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।

ঘটনাবলি

১৭৯১ - ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।

১৮৬৬ - ভিয়েনায় অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০০ - বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আয়াতুল্লাহ হাজ্ব মির্যা হাসান শাহরেস্তানী চিরনিদ্রায় শায়িত হন। ১৯৩২ - ইরাক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। ১৯৪৫ - বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৫৮ - ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। ১৯৭৮ - বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম। ১৯৮০ - বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়। ১৯৮৮ - সিউল অলিম্পিক শুরু। ১৯৮৯ - উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৯৯০ - অক্টোবরে দুই জার্মানি অর্থাৎ পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হবার ঘোষণা দেয়। ২০০৫- এদিনে লক্ষ্মীপুর জেলায় এজলাসে বিচার চলাকালে জজ সাহেবকে হত্যার জন্য জেএমবি বোমা হামলা করেছে, সাক্ষী মারা গেছে, বোমাহত জজ রাস্তায় দৌড়িয়ে বোমা নিক্ষেপকারীকে ধরে ফেলে, হাজতে রেখে বোমাহত জজ চিকিৎসার জন্য হাসপাতালে যায়। ২০২৪ - বাংলা, অসমিয়া, মারাঠি, পালি এবং প্রাকৃতকে ভারত সরকার দ্বারা ধ্রুপদী ভাষার স্বীকৃতি হয়।

জন্ম

১৮৭৭ - হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। ১৮৯৫ - রুশ কবি সের্গেই ইয়েসেনিন। ১৮৯৭ - ফরাসি কবি লুই আরাগঁ। ১৮৯৯ - লুই ইয়েল্ম্‌স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী। ১৯০৪ - চার্লস জন পেডারসেন, নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ। ১৯১১ - শুট ব্যানার্জী ওরফে শরদিন্দুনাথ ব্যনার্জী, ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার। ১৯২০ - অজয় বসু, প্রখ্যাত বেতার ও দূরদর্শন ধারাভাষ্যকার। ১৯৩৫ - প্রতিমা বড়ুয়া পান্ডে, ভারতীয় লোকসংগীত শিল্পী। ১৯৪৯ - জ্যোতি প্রকাশ দত্ত, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং লেখক। ১৯৫৪ - সত্যরাজ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। ১৯৬৩ - অনিতা ডোংরে, ভারতীয় ফ্যাশন ডিজাইনার। ১৯৭৩ - লিনা হিডি, ব্রিটিশ অভিনেত্রী। ১৯৮৮ - আলিসিয়া ভিকান্দার, সুয়েডিয় অভিনেত্রী। ২০০১ - দেবাদৃতা বসু, বাঙালি ভারতীয় অভিনেত্রী   আরও পড়ুন: স্বর্ণের রেকর্ড উত্থান: বিনিয়োগ বাড়লেও চাহিদা কমেছে স্বর্ণালঙ্কারের

মৃত্যু

১৫৯১ - ইতালির চিত্রশিল্পী ভিনচেনৎসো ক্যাম্পি।

১৮৯৬ - উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, ঔপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী। ১৯১৪ - স্যার তারকনাথ পালিত ভারতীয় বাঙালি আইনজ্ঞ ও জনহিতৈষী। ১৯৫২ - ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি পণ্ডিত, গবেষক ও সম্পাদক। ১৯২৩ - কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, ব্রিটিশ ভারতে প্রথম ২ জন মহিলা স্নাতক ও ভারতে তথা দক্ষিণ এশিয়ায় প্রথম মহিলা চিকিৎসক। ১৯৭৩ - সাধনা বসু, বাংলা মঞ্চের ও সবাক চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রী ও নর্তকী। ১৯৮৯ - ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক। ১৯৯৩ - গোপাল হালদার, সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী। ২০০১ - বারীণ মজুমদার, সংগীতসাধক। ২০২৪ - কাজী অনির্বাণ, পেশায় চিত্রশিল্পী কাজী নজরুল ইসলামের নাতি।

Comments

0 total

Be the first to comment.

প্রকৃতির কীটনাশক পিঁপড়া Banglanews24 | ফিচার

প্রকৃতির কীটনাশক পিঁপড়া

বিচিত্র নানান কীট-পতঙ্গ, পোকামাকড়, পাখি এবং বন্যপ্রাণী নিয়েই আমাদের প্রকৃতি। এই প্রকৃতিতে প্রতিটি প্...

Oct 15, 2025
কবি দীনেশ দাসের জন্ম Banglanews24 | ফিচার

কবি দীনেশ দাসের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময়...

Sep 16, 2025

More from this User

View all posts by admin