ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার জুড বেলিংহ্যাম

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার জুড বেলিংহ্যাম

চোট কাটিয়ে ফেরার পরও এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি জুড বেলিংহ্যাম। তবে গত মৌসুমে তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি মিলল এবার।

বুধবার ইংল্যান্ড ফুটবল সমর্থকদের ভোটে সেরা হওয়ার খবর জানায়। আর্সেনালের ডেক্লান রাইস দ্বিতীয় এবং বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন তৃতীয় হয়েছেন এই নির্বাচনে।

বিবেচিত সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আট ম্যাচ খেলেন বেলিংহ্যাম। গোল করেন একটি। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে ইউরোপের দ্বিতীয় সারি থেকে নেশন্স লিগের শীর্ষ সারিতে ফেরে ইংল্যান্ড। এরপর টমাস টুখেলের কোচিংয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করে তারা। এখন পর্যন্ত বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতেছে ইংলিশরা।

২২ বছর বয়সী বেলিংহ্যাম ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে খেলে এই পুরস্কার জেতা মাত্র দ্বিতীয় ফুটবলার। এর আগে ২০০৬ সালে বায়ার্ন মিউনিখে খেলার সময় ওয়েন হারগ্রিভস প্রথম এমন কীর্তি গড়েছিলেন।

গত জুলাইয়ে কাঁধে অস্ত্রোপচার করান বেলিংহ্যাম। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে সম্প্রতি রেয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে ফিরেছেন তিনি।

এর আগে গত বছর এই পুরস্কার জিতেছিলেন কোল পালমার। তারও আগে পরপর দুই বছর ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন বুকায়ো সাকা।

আরইউ

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin