ইন্টারন্যাশনাল প্রেস অ্যাজেন্সি প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন

ইন্টারন্যাশনাল প্রেস অ্যাজেন্সি প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘প্রেসেঞ্জার’ ঢাকা ব্যুরো অফিস। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রেসেঞ্জারের ঢাকা ব্যুরোর কর্মীরাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ওয়েলফেয়ার ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, ‘বর্তমানে আমরা ২৪ পরবর্তী নতুন এক বাংলাদেশে আছি। যদিও তার আগেও সংবাদমাধ্যমের বহুমুখী চ্যালেঞ্জ ছিল। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে সে চ্যালেঞ্জে নতুন মাত্রা যোগ করেছে। আশা করছি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রেসেঞ্জা অগ্রণী ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘প্রেসেঞ্জা’র বাংলাদেশে কার্যক্রম শুরু করা একটি আনন্দের সংবাদ। বাংলাদেশে বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম কাজ করে। তাদের নিয়ে বিতর্কের জায়গাও রয়েছে। তবে, আশা করি প্রেসেঞ্জা বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করে ব্যতিক্রমধর্মী সংবাদ প্রকাশ করবে।’

প্রেসেঞ্জার ঢাকা ব্যুরোর নির্বাহী সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘আজ আনুষ্ঠানিকভাবে বার্তা সংস্থা প্রেসেঞ্জার কার্যক্রম ঢাকায় শুরু হলো। আমি প্রেসেঞ্জা’র সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। এতদিন ১০টি ভাষায় প্রেসেঞ্জা সংবাদ পরিবেশন করতো, এখন এর সঙ্গে যুক্ত হলো বাংলা। তাই প্রেসেঞ্জার যেকোনো সংবাদ এখন থেকে বাংলা ভাষাতেও পড়া যাবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকতার উৎকর্ষতাকে আরও বেগবান করতে প্রেসেঞ্জা বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এএফপি, এপি, বিবিসি বা রয়টার্সের মতোই প্রেসেঞ্জা মানসম্মত একটি প্রতিষ্ঠানে পরিণত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসেঞ্জার প্যানেল এডিটর শেখ মোহাম্মদ আরীফ, শামসুল হক বসুনিয়া, বায়োজিদ যশোরী, হেড অব এড এডমিন কাওসার আহমেদ এবং হেড অব সার্পোট সার্ভিস মারুফ উল আলম। এছাড়া ওয়েবিনারে যুক্ত ছিলেন প্রেসেঞ্জা ইন্টারন্যাশনালের কো-ডাইরেক্টর পিয়া ফিগুয়েরা (চিলি), ইন্টারন্যাশনাল টেকনিক্যাল এক্সপার্ট জাভিয়ার টোলকাচার (আর্জেন্টিনা) এবং ডেভিড এন্ডারসন।

প্রসঙ্গত, ২০০৯ সালে ইতালির মিলানে প্রথম প্রতিষ্ঠিত হওয়ার পর, ২০১৪ সাল থেকে ইকুয়েডরের কিটোতে একটি আন্তর্জাতিক প্রেস এজেন্সি হিসাবে আইনত নিবন্ধিত হয় প্রেসেঞ্জা। বিশ্বের ২৪টি দেশের সক্রিয় উপস্থিতি নিয়ে, প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল ইংরেজি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি, এরাবিক, পর্তুগিজ, জার্মান, গ্রিক এবং কাতালানসহ ১০টি ভাষায় দৈনিক সংবাদ পরিষেবা প্রকাশ করে আসছে। আজ থেকে এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলা ভাষা। এছাড়া ২৪টি দেশের সঙ্গে আজ থেকে বাংলাদেশের ঢাকা ব্যুরো অফিসও এই পরিষেবায় যুক্ত হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin