ইরানের ওপর এক দশক পর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল

ইরানের ওপর এক দশক পর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল

ইরানের ওপর অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। তেহরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে ইউরোপের শক্তিশালী দেশগুলোর প্রভাবে এই পদক্ষেপ নেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্য যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির অভিযোগ, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে গেছে।

তবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ অস্বীকার করে ইরান বরাবরই দাবি করে এসেছে, তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পরমাণু প্রকল্পের উন্নয়ন ঘটাচ্ছে। পরমাণু অস্ত্র নির্মাণের কোনও আগ্রহ তাদের নেই।

নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে ইরানের অস্ত্র ক্রয়-বিক্রয়ে বিধিনিষেধ কার্যকর হবে। পাশাপাশি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র নির্মাণ বা এ সংক্রান্ত সকল উদ্যোগেও নেমে এসেছে নিষেধাজ্ঞা।

এছাড়া, পুনর্বহালের কারণে ইরানের অনেক মানুষ ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়বেন। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি, দেশটির পরমাণু কর্মসূচিতে ব্যবহার হতে পারে এমন যেকোনও বস্তুর আমদানি নিষিদ্ধ করা যাবে।

এই উদ্যোগের অংশ হিসেবে জাতিসংঘের নিষিদ্ধের তালিকায় থাকা ইরানের যেকোনও উপকরণ জব্দ ও ধ্বংসের আইনি অনুমতি পেল সদস্য রাষ্ট্রগুলো। পাশাপাশি অন্যান্য দেশে কোনো বাণিজ্যিক কার্যক্রমের মালিকানা নেওয়া (আংশিক বা পুরোপুরি), ইউরেনিয়াম আহরণ, উৎপাদন বা অন্য যেকোনও পরমাণু উপকরণ ও প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অধিকারও হারাবে ইরান।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin