ইসির দুইটি ও এনবিআরের একটি আইনের খসড়ায় অনুমোদন

ইসির দুইটি ও এনবিআরের একটি আইনের খসড়ায় অনুমোদন

নির্বাচন কমিশনের (ইসি) ২টি আইন ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১টি আইন সংস্কারের অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘‘আজ উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। তারমধ্যে নির্বাচন কমিশনের দুটি এবং এনবিআরের একটি আইন সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সংস্কারের  অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত আইন (বিশেষ প্রধান আইন, ১৯৯১ সালের ১৩ নম্বর আইন) এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন (২০০৯ সনের ৫ নম্বর আইন) সংস্কারের প্রস্তাব অনুমোদ হয়েছে। আইনগুলোর ফলে, নির্বাচনের আগে কমিশনের কাজে গতি পাবে।’’

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে যে সংস্কারগুলো করেছে, সেগুলোর তালিকা করার জন্য।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখছি সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাব দিয়েছে, তার চেয়ে বেশি সংস্কারের কাজ মন্ত্রণালয় ও উপদেষ্টারা করেছেন।

এছাড়া প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে চার রাজনৈতিক নেতা সফরসঙ্গী হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘‘এবারের জাতিসংঘ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদের অংশীদার। প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই যুক্তরাষ্ট্র সফরে তারা সঙ্গী হচ্ছেন।’’

 

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin