ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে একজন পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে ইসি। এর ভিত্তিতেই নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ডি এম আতিকুর রহমান সই করা রবিবারের (১২ অক্টোবর) এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, অভিযুক্ত কর্মচারী হলেন মো. আবু সুফিয়ান মোল্লা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে।

আদেশে আরও বলা হয়, অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) এর বিধান অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন সময়ে মো. আবু সুফিয়ান মোল্লা প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা এবং অন্যান্য আইনানুগ সুবিধাদি প্রাপ্য হবেন।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin