ঢাকা: পাকিস্তানের ইসলামাবাদে নতুন চ্যান্সারি ভবন নির্মিত হওয়ার প্রেক্ষিতে ভাড়াবাড়ি থেকে ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে বাংলাদেশ হাইকমিশন।
বুধবার ( ১ অক্টোবর) ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন ঠিকানায় কার্যক্রম চালু করেছে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন।
প্রসঙ্গত, আগে চ্যান্সারি ভবন ছিল ইসলামাবাদের এফ ব্লকে। বর্তমানে তা ডিপ্লোম্যাটিক এনক্লেভে স্থানান্তরিত হলো। এখন থেকে হাইকমিশনের কনস্যুলার সেবাসহ সব পরিষেবা উপরোল্লিখিত ঠিকানা থেকে প্রদান করা হবে।
টিআর/জেএইচ