ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম: ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিচ্যুতরা।

অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দেন। তবে শনিবার সকাল থেকেই মানববন্ধন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হয়।

ভুক্তভোগী কর্মকর্তা সাঈদুল ইসলাম জানান, ইসলামী ব্যাংকে কর্মরত চট্টগ্রামের প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তা বর্তমানে সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে আর ধৈর্য ধারণের সুযোগ নেই। চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল, ওএসডি প্রত্যাহারসহ মোট ৬ দফা দাবির কথা আমরা দীর্ঘদিন ধরে তুলে ধরছি। কিন্তু দুঃখজনকভাবে সেই দাবিগুলো আজও মানা হয়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) ও সীতাকুণ্ড মডেল থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করেন।  

আন্দোলনকারীরা ফৌজদারহাট এলাকার অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে সকলকে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin