ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

দেশের বেসরকারি আর্থিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির অফিশিয়াল পেজের এক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাকার গ্রুপ।

হ্যাক হওয়া পেইজে ‘এমএইচ ৪৭০এক্স’ নামের একটি হ্যাকার গ্রুপ এই হ্যাকের দায় স্বীকার করেছে।

ব্যাংকটির ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পেজটির নাম পরিবর্তন করা হয়নি। এর প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপটির ছবি দেয়া হয়েছ।

এছাড়া হ্যাকার গ্রুপ ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘পেজটি “এমএস ৪৭০এক্স” দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এরপর ধারাবাহিকভাবে আরও কয়েকটি পোস্ট দেয়া হয়েছে পেজটি থেকে। হ্যাকার গ্রুপটির পরবর্তী লক্ষ্য বাংলাদেশ আওয়ামী লীগের পেজ হ্যাক করা— এক পোস্টে এমনটাই জানিয়েছে তারা।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

কাঁচা মরিচের দাম ছাড়িয়েছে ৩শ’, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি, মাছের বাজারও চড়া JamunaTV | অর্থনীতি

কাঁচা মরিচের দাম ছাড়িয়েছে ৩শ’, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি, মাছের বাজারও চড়া

পূঁজা উপলক্ষ্যে টানা ছুটিতে ঢাকা ছেড়েছেন অনেকে। এর সাথে শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি। এই দু...

Oct 03, 2025

More from this User

View all posts by admin