ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা তৌহিদ হোসেন-ইসহাক দারের

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা তৌহিদ হোসেন-ইসহাক দারের

কাতারের দোহায় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের  উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

বৈঠকে তারা ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানান।

জরুরি আরব-ইসলামিক সম্মেলন ঘিরে পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকের সাইডলাইনে তারা বৈঠক করেন। রোববার (১৪ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৫ সেপ্টেম্বর) এসব তথ্য জানায়।

বৈঠকে দুই নেতা  কাতার এবং অন্যান্য মুসলিম জাতির উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তারা ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন।

কাতারের ওপর ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করার জন্য কাতার এই জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করেছে। সোমবার এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

টিআর/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin