ইসরায়েলের এক শীর্ষ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ইরানের

ইসরায়েলের এক শীর্ষ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ইরানের

ইসরায়েলের হয়ে কাজ করা এক শীর্ষ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ সোমবার সকালে বাহমান চৌবি আসল নামের ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’ থেকে এ তথ্য জানা গেছে।

মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, চৌবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তাঁর কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্যভান্ডারে (ডেটাবেস) ‘বিশেষ প্রবেশাধিকার’ ছিল। তবে তাঁকে কবে গ্রেপ্তার করা হয়েছিল, তা জানানো হয়নি।

চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়। ওই যুদ্ধে ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ শত শত মানুষ নিহত হন। যুদ্ধে উভয় দেশ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

যুদ্ধ শেষে ইরান ঘোষণা দেয়, ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে সন্দেহভাজনদের দ্রুত বিচার করা হবে। এর পর থেকে দেশটিতে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বেশ কয়েকজনের।

এর আগে আগস্টের শুরুতে রুজবেহ ভাদি নামের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করে ইরান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যুদ্ধে নিহত এক পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছিলেন তিনি।

গত ৯ আগস্ট ইরানের বিচার বিভাগ জানায়, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ২০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে।

Comments

0 total

Be the first to comment.

নেপালে সুশীলা সরকারপ্রধান হওয়ার দিনই জানানো হলো জাতীয় নির্বাচন কবে Prothomalo | এশিয়া

নেপালে সুশীলা সরকারপ্রধান হওয়ার দিনই জানানো হলো জাতীয় নির্বাচন কবে

চরম রাজনৈতিক সংকটের মধ্যে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin