ইসরায়েলের হাতে অপহরণকৃত শহীদুল আলমসহ সব বন্দির মুক্তি দাবি নারীপক্ষের

ইসরায়েলের হাতে অপহরণকৃত শহীদুল আলমসহ সব বন্দির মুক্তি দাবি নারীপক্ষের

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের কনশানসসহ সব নৌযান থেকে ইসরায়েলি বাহিনী প্রায় ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীকে অপহরণ করেছে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। এভাবে কোনও দেশ বা বাহিনী নিরস্ত্র ও শান্তিপূর্ণ মানুষকে অপহরণ বা আটক করতে পারে না। নারীপক্ষ এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। সেই সঙ্গে শহিদুল আলমসহ আটক সবাইকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে।

বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নারীপক্ষ বাংলাদেশ।  

তারা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে, শহীদুল আলমের মুক্তির জন্য অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin