ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের

ফিলিস্তিনের গাজায় চলমান হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল রাষ্ট্র ও চরম ডানপন্থি ইসরায়েলি মন্ত্রীদের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  

ইইউয়ের পররাষ্ট্র নীতিমালা বিষয়ক প্রধান কায়া কালাস এ প্রস্তাব উত্থাপন করেছেন।

তিনি বলেন, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, আমাদের লক্ষ্য ইসরায়েলকে শাস্তি দেওয়া নয়। আমাদের লক্ষ্য গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি। এই যুদ্ধ শেষ হতেই হবে, এত কষ্টের শেষ হতেই হবে, সব বন্দিকে মুক্ত করা হোক।

যুদ্ধ থামাতে ইসরায়েলকে যথেষ্ট চাপ দিচ্ছে না ইইউ, এমন সমালোচনার মধ্যেই এমন প্রস্তাব দিল সংস্থাটি।  

তবে ইইউ এমন প্রস্তাব দিলেও ২৭টি সদস্যরাষ্ট্র তাতে একমত হবে কি না তা নিয়ে সংশয় আছে।  

গত সপ্তাহে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লায়েন ইসরায়েলকে তারা অর্থ দেওয়া বন্ধ করবেন বলে ঘোষণা দেন।  

মঙ্গলবার ইইউয়ের এমন ঘোষণার উত্তরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী হিডিয়ন সার এমন পদক্ষেপের সমালোচনা করেছেন।  

এনডি

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin