ইতালির বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ

ইতালির বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ

ইতালির অন্যতম সরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিলান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে ডিএসইউ স্কলারশিপ ২০২৫–২৬–এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে ইতালিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়াশোনা সহজ ও সাশ্রয়ী করা।

এই স্কলারশিপের অন্যতম বড় সুবিধা হলো আইইএলটিএস বাধ্যতামূলক নয়। শিক্ষার্থীরা কেবল ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র দিয়ে ভর্তি ও স্কলারশিপ উভয়ই নিশ্চিত করতে পারবেন।

ইউনিভার্সিটি অব মিলান বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে—

স্কুল অব এক্সারসাইজ অ্যান্ড স্পোর্ট সায়েন্সেস

মেডিসিন অনুষদ

ভেটেরিনারি মেডিসিন অনুষদ

সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ

আইন অনুষদ

স্কুল অব ল্যাঙ্গুয়েজ মেডিয়েশন অ্যান্ড ইন্টারকালচারাল কমিউনিকেশন

হিউম্যানিটিজ অনুষদ

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ

ইঞ্জিনিয়ারিং

কম্পিউটারবিজ্ঞান

ফার্মেসি অনুষদ

কৃষি ও খাদ্যবিজ্ঞান অনুষদ

ইতালিয়ান ও আন্তর্জাতিক শিক্ষার্থী উভয়েই আবেদন করতে পারবেন। নিচের ডিগ্রি প্রোগ্রামগুলোয় ভর্তির সুযোগ থাকবে—

স্নাতক ডিগ্রি (তিন বছর মেয়াদি, প্রথম স্তর)

সিঙ্গেল–সাইকেল মাস্টার্স ডিগ্রি (পাঁচ বা ছয় বছর মেয়াদি, প্রথম ও দ্বিতীয় স্তর একত্র)

সাধারণ মাস্টার্স ডিগ্রি (দুই বছর মেয়াদি, দ্বিতীয় স্তর)

পোস্টগ্র্যাজুয়েট স্কুল (যেসব মেডিকেল শিক্ষার্থীর বিশেষায়িত প্রশিক্ষণ চুক্তি আছে, তাঁদের জন্য নয়)

ডক্টরাল রিসার্চ প্রোগ্রাম (যাঁরা এরই মধ্যে অন্য কোনো স্কলারশিপ বা গবেষণা অনুদান পাচ্ছেন, তাঁরা যোগ্য নন)

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে নিয়মিত অগ্রগতি থাকতে হবে।

নতুন ভর্তি হওয়া স্নাতক ও সিঙ্গেল–সাইকেল মাস্টার্স শিক্ষার্থীদের অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে।

শিক্ষার্থীরা পার্ট টাইম কোর্সে ভর্তি থাকতে পারবেন না এবং আগে সম্পন্ন করা একই স্তরের প্রোগ্রামে আবার ভর্তি হতে পারবেন না।

যাঁরা অন্য কোনো স্কলারশিপ বা গবেষণা অনুদান পাচ্ছেন, তাঁরা সাধারণত আবেদন করতে পারবেন না।

ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র প্রয়োজন, তবে আইইএলটিএস বাধ্যতামূলক নয়।

ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে রয়েছে—

আবাসন–সুবিধা, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সময় থাকার ব্যবস্থা পান।

বিনা মূল্যে খাবারের ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হলে।

প্রতি মাসে ৬০০ ইউরো ভাতা, যা বছরে সর্বোচ্চ ১০ মাস পর্যন্ত প্রদান করা হবে।

ভ্রমণের ব্যয়। ইউরোপের ভেতরে সর্বোচ্চ ১০০ ইউরো এবং ইউরোপের বাইরে সর্বোচ্চ ৫০০ ইউরো পর্যন্ত মিলবে।

ডিএসইউ স্কলারশিপের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। প্রক্রিয়াটি হবে এমন—

১. ২০২৫ সালের আবেদন আহ্বান প্রকাশিত হলে বেনিফিটস সার্ভিস ডেস্কে প্রবেশ করতে হবে।

২. নিজের পছন্দের প্রোগ্রাম নির্বাচন করতে হবে—স্নাতক, সিঙ্গেল–সাইকেল মাস্টার্স, সাধারণ মাস্টার্স, পোস্টগ্র্যাজুয়েট স্কুল বা ডক্টরাল রিসার্চ প্রোগ্রাম।

৩. সব যোগ্যতার শর্তাবলি যাচাই করে নিতে হবে।

৪. অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

৫. ফরমে ডিএসইউ স্কলারশিপের প্রতি আগ্রহ প্রকাশ করতে হবে।

৬. আবেদন জমা দেওয়ার পর অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন স্ট্যাটাস নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

আবেদন করার শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫।

আবেদনের বিস্তারিত জানতে এখানে ঢুঁ মারুন।

Comments

0 total

Be the first to comment.

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ Prothomalo | বৃত্তি

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম...

Sep 18, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি, পাবেন বছরভর Prothomalo | বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি, পাবেন বছরভর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পড়াশোনা করা সব দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে এক বছরের জন্য...

Oct 04, 2025

More from this User

View all posts by admin