‘ইউল্যাব ফ্রেশার্স’ অরিয়েন্টেশনে শরীফুল ইসলামের বিশেষ উপস্থিতি

‘ইউল্যাব ফ্রেশার্স’ অরিয়েন্টেশনে শরীফুল ইসলামের বিশেষ উপস্থিতি

অনুষ্ঠিত হয়ে গেল ইউল্যাবের ‘ফল ২০২৫ ফ্রেশার্স’ অরিয়েন্টেশন প্রোগ্রাম। এতে অতিথি বক্তা হিসেবে যোগ দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব শরীফুল ইসলাম।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অতিথি বক্তা হিসেবে শরীফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা এমন এক দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রবেশ করছে, যেখানে বৈষম্য, জলবায়ু সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব গভীরভাবে কার্যকর হচ্ছে।’

তার মতে, সফলতার জন্য ডিজিটাল দক্ষতা, যোগাযোগ, স্থায়িত্ব এবং দলগত কাজের সক্ষমতার পাশাপাশি সততা, দায়িত্ববোধ, সম্মান, সহমর্মিতা এবং জীবনের উদ্দেশ্যের মতো মূল্যবোধও সমানভাবে গুরুত্বপূর্ণ।

এছাড়াও অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান এবং উপ-উপাচার্য প্রফেসর জুড হেনিলো।

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin