ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার: আইএসপিআর

ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার: আইএসপিআর

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জঙ্গলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। আজ সোমবার ভোরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র, গোলাবারুদ, যোগাযোগের সরঞ্জামসহ নানা উপকরণ উদ্ধার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোর পাঁচটার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল পানছড়ি উপজেলার যুবনেশ্বরপাড়া এলাকার গভীর জঙ্গলে অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তী সময়ে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি গুলি (অ্যামোনিশন), ১৫টি ব্যানার, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি মুঠোফোন, ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অভিযানের সময় ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের জোর করে সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করে। আজকের ঘটনাসহ বিগত কয়েক দিনের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে ইউপিডিএফ ও এর অঙ্গসংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে স্থানীয় নারী ও স্কুলপড়ুয়া কোমলমতি শিশুদেরও নানা উপায়ে নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ইউপিডিএফের পালিয়ে যাওয়া সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin