ইউপিডিএফের অপরিপক্ব আন্দোলনের মাশুল গুনছে খাগড়াছড়িবাসী: পার্বত্য উপদেষ্টা

ইউপিডিএফের অপরিপক্ব আন্দোলনের মাশুল গুনছে খাগড়াছড়িবাসী: পার্বত্য উপদেষ্টা

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘ইউপিডিএফ’র (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) অপরিপক্ব আন্দোলনের মাশুল গুনেছে খাগড়াছড়িবাসী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাঙামাটি শহরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক কিশোরীকে ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ডাকা অবরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সম্প্রতি সহিংসতা হয়। এমনকি ২৮ সেপ্টেম্বর সেখানে প্রাণঘাতী সংঘাত হয়েছে। সেই রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ভাষ্যে, ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা চলছে।

পার্বত্য উপদেষ্টা বলেন, পাহাড়িরা সব সময় একটি স্লোগান দেয়—পাহাড় থেকে সেনা হটাও। এই দুনিয়াতে কিছু বাস্তবতা আছে, তার বাইরে আমাদের যাবার সুযোগ থাকে না। এমন দিন আসবে, আমরা চাইলেও তারা (সেনাবাহিনী) এখানে থাকবে না। এমনও সময় আসবে আমরা তাদের জড়িয়ে থাকবো। আবার সময়ে আসবে, তখন তাদের বলবো—চলে যাও। সুতরাং বাস্তবতাকে বুঝতে হবে। শর্ত যখন পরিপূর্ণ হবে, তখন আমরাই অনুধাবন করবো, তারা থাকবে না, চলে যাবে।

সুপ্রদীপ চাকমা বলেন, সব মিলেই কেন ভালো দিকে এগিয়ে যেতে পারছি না। দেবী দুর্গার আশীর্বাদে এই প্রার্থনা করি—আমরা সবাই যেন শান্তিতে, ভালোভাবে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে থাকতে পারি। এটাই আমার কামনা ও বাসনা।

এসময়  রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষেদর সদস্য বৈশালী চাকমা, সাগরিকা রোয়াজাসহ সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনডি/

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin