ইউরিক অ্যাসিড বাড়লে যা করতে হবে 

ইউরিক অ্যাসিড বাড়লে যা করতে হবে 

অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণেই রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে। এ ছাড়া অনেকেই দ্রুত ওজন কমাতে কার্বোহাইড্রেট বাদ দিয়ে প্রোটিন বেশি খান।

বিশেষজ্ঞরা বলেন, ইউরিক অ্যাসিডের সমস্যায় প্রথমেই খাবার নিয়ন্ত্রণ করতে হবে।   •    রান্নায় তেল মশলা কম দিন  •    ভাত-রুটি খেতে হবে পরিমিত   •    পিনাট বাটার, ফল, শাকসবজি বেশি পরিমাণে খান •    রান্নায় টমেটো, পেঁয়াজ খেতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ বা টমেটো খাবেন না •    দুধ খেলে ফ্যাট ফ্রি  •    খাবারের তালিকা থেকে প্রোটিনের পরিমাণ কমান। ৬০ কেজি ওজনের কেউ সারাদিনে ৬০ গ্রামের বেশি প্রোটিন খাবেন না •    দুধ-চিনি ছাড়া ব্ল্যাক কফি ও দুধ চায়ের পরিবর্তে গ্রিন টি পান করুন  •    ওজন অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে  •    ডিমের সাদা অংশ খেতে পারেন •    খাদ্য তালিকায় কমলা, লেবু ও আঙুরের মতো ভিটামিন সি-সমৃদ্ধ ফল রাখুন  •    ডাল বা ডাল থেকে তৈরি জিনিস, রাজমা, সয়াবিনও বাদ দিতে হবে খাবারের তালিকা থেকে  •    চিকেন খেতে পারেন তবে মাটন, বিফ বা চিংড়ি খাবেন না •    রাতে ঘুমানোর আগে ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়। এ ছাড়া পায়ের নিচে বালিশ রেখে ঘুমালেও পায়ের ব্যথায় কিছুটা আরাম পাওয়া যায়। তবে ব্যথা বেশি হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।  

আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin