জাবি অধ্যাপক ড. নাহরিনের বিরুদ্ধে সিরাজগঞ্জে জামায়াত নেতার মামলা

জাবি অধ্যাপক ড. নাহরিনের বিরুদ্ধে সিরাজগঞ্জে জামায়াত নেতার মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও দলের সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ। মামলার ড. নাহরিনের বিরুদ্ধে টিভি টকশোতে মানহানিকর ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর থানা আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়।

আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শাহরিয়ার শগীদ বাপ্পি বাদীর আরজি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর বেসরকারি টেলিভিশন জিটিভির টকশো টাইম লাইন বাংলাদেশে কাজী জেসিনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাহরিন ইসলাম খান। ওই অনুষ্ঠানে ড. নাহরিন বলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দাবি করেছেন ৫ আগস্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের স্ত্রীদের ওপর জামায়াত নেতাকর্মীদের হক রয়েছে। মুহূর্তেই নাহরিন খানের বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ বিষয়ে অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘২৫ অক্টোবর জিটিভির টকশোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান মানহানিকর বক্তব্য দিয়েছেন। এ ছাড়া জামায়াতকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এ জন্য সিরাজগঞ্জ আমলি আদালতে মানহানির মামলা করেছি।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin