জাবি শিক্ষিকার মৃত্যুতে জামায়াত-শিবিরের শোক প্রকাশ

জাবি শিক্ষিকার মৃত্যুতে জামায়াত-শিবিরের শোক প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনার সময়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আলাদা আলাদাভাবে দেওয়া স্ট্যাটাসে তারা এ শোক প্রকাশ করেন।

জামায়াত আমির বলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এছাড়া তিনি মরহুমের জন্য দোয়া করে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তা’য়ালা ধৈর্য ধরার তাওফিক দান করুন।

শিবিরের সভাপতি বলেন, মহান আল্লাহ উনাকে ক্ষমা করুন। জান্নাত নসিব করুন। পরিবর-পরিজন, সহকর্মী, শিক্ষার্থীসহ সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

প্রসঙ্গত, জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন জান্নাতুল ফেরদৌস নামের ওই শিক্ষক। সকালে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে তিনি এলে দরজার সামনে লুটিয়ে পড়েন। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টিএ/জেএইচ  

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin