জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে চলছে হল সংসদ ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ফল ঘোষণা। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৪০ মিনিটে ফল ঘোষণা শুরু হয়।
প্রথমে হল সংসদের ভোট গণানা চলছে। কোন হলে কে নির্বাচিত হয়েছেন তা ঘোষণা করছেন কেন্দ্র প্রধানরা...
আল বেরুনী হলে ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল ও জিএস পদে জয় পেয়েছেন মুনতাসির বিল্লাহ খান।
নবাব জয়জুন্নেসা হলে ভিপি পদে বুবলি আহমেদ (মার্কেটিং, বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও জিএস সুমাইয়া খানম জয় পেয়েছেন।