জাহানারা ইস্যুতে তামিমের শঙ্কা প্রকাশ

জাহানারা ইস্যুতে তামিমের শঙ্কা প্রকাশ

সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন জাহানারা আলম। সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অনেকেই তার পাশে এসে দাঁড়িয়েছেন। তবে এবার তামিম সরকারি পর্যায় থেকে তদন্ত কমিটি গঠন না হওয়ায় হতাশার পাশাপাশি শঙ্কা প্রকাশ করেছেন।

রবিবার (৯ নভেম্বর) মধ্য রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিম এ নিয়ে হতাশা প্রকাশ করে লেখেন, ‘জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা খুবই আশাব্যঞ্জক ব্যাপার। কিন্তু শঙ্কার জায়গা রয়েই গেছে। এখনও জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায় থেকে কোনও কমিটি গঠন করা হয়নি কিংবা তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি।’ 

তিনি লেখেন, ‘গত কয়েক দিনে যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, তাদের প্রায় সবাই বিসিবির উঁচু জায়গা থেকে শুরু করে নানা পদে আছে। বিসিবির তদন্ত কমিটি নিয়ে তাই নানামুখী সংশয়ের জায়গা থাকছেই।’ 

সরকারের অনেকটাই নীরবতায় তামিম লিখেছেন, ‘দেশের ক্রিকেটে তোলপাড় পড়ে যাওয়ার পরও সরকার বা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ভীষণ দুঃখজনক। আগের লেখায় যেমন বলেছিলাম, তেমনি আবারও দাবি জানাচ্ছি, অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। নারী অধিকার নিয়ে কাজ করেন, যৌন হয়রানিমূলক অপরাধ নিয়ে কাজ করেন এবং এই ব্যাপারগুলো মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক দিক সম্পর্কে ভালো জ্ঞান আছে, এমন বিশেষজ্ঞদের প্রতিনিধি সেখানে থাকতে হবে। এই ব্যাপারগুলোর সুরাহা আমরা যদি ঠিকভাবে করতে না পারি, তাহলে শুধু ক্রীড়াঙ্গন নয়, গোটা দেশের নারীদের কাছে আমরা অপরাধী থাকবো।’ 

জাহানারার পাশাপাশি অনেকেই মুখ খুলেছেন। তাদের প্রতি সম্মান দেখিয়ে তামিম বলেছেন, ‘যারা মানসিক ব্যারিকেড ভেঙে মুখ খুলতে পেরেছেন, সবার প্রতি সবটুকু সম্মান জানাচ্ছি সাহসিকতার জন্য। এখনও যারা নানা সংকোচে মুখ খুলতে পারছেন না, তাদের বলছি, ইটস নেভার ঠু লেট। আওয়াজ তুলুন, আমরা থাকবো পাশে।’

এরপর যোগ করেন তিনি, ‘বিসিবিতে এখন একটা স্লোগান শুনি—ক্রিকেট ফর অল। আমার মনে হয়, এর আগে জরুরি সেফটি ফর অল নিশ্চিত করা।’

‘আরেকটি ব্যাপার, দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশনের দায়িত্বও সবচেয়ে বেশি। আমাদের সবারই উচিত দেশের সব খেলাকে সম্মান করা। প্রতিটি খেলাই আমাদের। প্রতিটি খেলাই বাংলাদেশের।’ 

Comments

0 total

Be the first to comment.

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025
বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin