জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেয়ারিং সাইকেল জোবাইক চালু হচ্ছে অক্টোবরে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেয়ারিং সাইকেল জোবাইক চালু হচ্ছে অক্টোবরে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত সহজ করার লক্ষ্যে জোবাইক লিমিটেড (Jo-Bike Ltd) আবার তাদের শেয়ারিং সাইকেল পরিবহনব্যবস্থা অক্টোবর মাসে চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জোবাইকের প্রতিনিধিদলের এক আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ে বিকল্প পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা চালু করবার জন্য গঠিত কমিটির সঙ্গে অনুষ্ঠিত হয়।

সভায় জোবাইকের সিইও মেহেদী রেজা অক্টোবর মাসে ৫০টি সাইকেল দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার তাদের কার্যক্রম শুরু করার ইচ্ছা প্রকাশ করেন। ডিসেম্বর মাসের মধ্যে এখানে ২০০টি সাইকেল নিয়ে আসার পরিকল্পনার কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আলোচনা সভায় কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদের সভাপতিত্বে কমিটির সদস্য কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ও অধ্যাপক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম, মো. তানভীর রহমান, জোবাইকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদি রেজা ও চীনা বিনিয়োগকারীরা।

অধ্যাপক সোহেল আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ এক বছর ধরে ক্যাম্পাসে শিক্ষার্থী–সহায়ক পরিবেশ ও স্বাস্থ্যবান্ধব বিকল্প পরিবহনব্যবস্থা শক্তিশালী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের প্রত্যাশা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন থাকুক। প্রশাসন বিষাক্ত সিসা দিয়ে দূষিত ও ক্ষতিগ্রস্ত পরিবেশ প্রত্যাশা করে না। এরই ধারাবাহিকতায় লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত ইলেকট্রিক কার্ট পরিবহনব্যবস্থা চালু করা হয়েছে, যার সংখ্যা অচিরেই বৃদ্ধি পাবে। পাশাপাশি শিগগিরই জোবাইকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে এবং ক্যাম্পাসে পরিবেশ ও স্বাস্থ্যবান্ধব জিপিএস এবং আইওটি–সংবলিত শেয়ারিং সাইকেল পরিবহনব্যবস্থা চালু হবে।

Comments

0 total

Be the first to comment.

যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেয়েও অধরাই হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন Prothomalo | উচ্চশিক্ষা

যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেয়েও অধরাই হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পেয়েও হাজ...

Sep 15, 2025

More from this User

View all posts by admin