জাল ভিসা ও টিকিটে কোটি টাকা প্রতারণার ‘হোতা’ গ্রেফতার

জাল ভিসা ও টিকিটে কোটি টাকা প্রতারণার ‘হোতা’ গ্রেফতার

বিদেশে চাকরির ভিসা দেওয়ার নামে ১ কোটি ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের হোতা আবদুল্লাহকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৫টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। 

চক্রটি দীর্ঘদিন ধরে কোনও অফিস, ট্রাভেল লাইসেন্স বা বৈধ অনুমোদন ছাড়া বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন এলাকার মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিল বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, আবদুল্লাহ ও তার চক্রের সদস্যরা প্রথমে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে মিথ্যা আশ্বাস দেয়—রাশিয়ায় চাকরি, ভিসা এবং বিমানের টিকিটসহ পাঠানো হবে। এভাবে তারা একে একে ২৮ জন যাত্রীকে প্রস্তুত করে। যাত্রীরা যেন পুরো প্রক্রিয়াটি বৈধ মনে করে, সে জন্য চক্রটি পাসপোর্ট, ছবি, কাগজপত্র সংগ্রহ করে এবং “অফিসে যাচাই” এর নামে নানা রকম লোক-দেখানো অভিনয় করে। এভাবে যাত্রী প্রতি নির্ধারিত অর্থ নেওয়ার নামে তারা ধাপে ধাপে টাকা সংগ্রহ করে। গত ২ মার্চ ৮ জুলাই পর্যন্ত প্রতারক চক্রটি মোট ২৮ জনের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২১ লাখের বেশি টাকা এবং আরও ১৬ লাখ টাকা নগদ গ্রহণ করে।

তিনি জানান, পরবর্তী সময়ে ২৮ জন যাত্রী বনানী থানাধীন সৈনিক ক্লাব, শিকদার প্লাজা অফিসে উপস্থিত হন। সেখানে তাদের হাতে রাশিয়ার ভিসা এবং বিমান টিকিট দেওয়া হয়। প্রথমে ভুক্তভোগীরা ভেবেছিলেন সবকিছু ঠিকঠাক হয়েছে এবং তারা বিদেশে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কিন্তু দুদিন পর অনলাইনে যাচাই করলে দেখা যায়, এই সমস্ত কাগজপত্র সম্পূর্ণ জাল। পরে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে আসামিরা নানা অজুহাত দিয়ে সময়ক্ষেপণ করে এবং নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগীদের মধ্যে একজন বনানী থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার সিআইডি নেওয়ার পর অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আব্দুল্লাহ তার অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানোর কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং জড়িত অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin