জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিস. সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় আমিরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত।

বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। হাইকমিশনার আলোচনার শুরুতেই আমিরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে পিআর পদ্ধতিতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকাসহ নানা বিষয়ে মতবিনিময় হয়। এছাড়া নারী অধিকার, নারীর সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা- বিশেষ করে জ্বালানি ও তৈরি পোশাক খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনাকালে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার।

ভবিষ্যতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো কীভাবে আরও বেগবান করা যায়, সে বিষয়েও আলোচনা হয়। গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে অস্ট্রেলিয়ান সরকারের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

টিএ/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin