জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন কসোভোর রাষ্ট্রদূত

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন কসোভোর রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত লুলজিম প্লানা আমিরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও কসোভোর দ্বিপাক্ষিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কসোভোর দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনাকালে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আরএএস/এমআরএম/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin