‘‎জামায়াত একটি ভোটের আশায় হিন্দুদের পূজায় যাচ্ছে, গীতা পাঠ করছে’

‘‎জামায়াত একটি ভোটের আশায় হিন্দুদের পূজায় যাচ্ছে, গীতা পাঠ করছে’

‘যারা নিরীহ আওয়ামী লীগ, যারা বাধ্য হয়ে মিছিলে গেছে, মিটিংয়ে গেছে, কিন্তু কারো নামে মিথ্যা মামলা দেয়নি বা কারও ক্ষতি করেনি, তাদেরকে বুকে টেনে নিন।‘‎’

বুধবার (২৯ অক্টোবর) রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে দলীয় এক সভায় নেতাকর্মীদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক।

নাসির আহমেদ মালেক বলেন, ‘‎যারা আওয়ামী লীগের নামে জুলুম-অত্যাচার, হামলা-মামলা, দখল-জবরদখল করেছে, তাদের সঙ্গে কোনও আপস নয়। তবে যারা নিরীহ, যারা শুধু নাম লেখিয়েছে বা বাধ্য হয়ে অংশ নিয়েছে, তাদের প্রতি সহনশীল হোন। যদি ভোটে জিততে চান, তাদের বাড়ি বাড়ি যান, বলুন বিএনপি ক্ষমতায় এলে তোমরা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, আমরা সেই দায়িত্ব নিচ্ছি।‘’

এ সময় তিনি বলেন, ‘‎হাসপাতালে গিয়ে এ দেশের মুসলমানদের প্রিয় মানুষ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে পয়জন পুশ করে মেরে ফেলা হয়েছিল। সেই জামায়াত পরবর্তীতে আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে বলছে, বিএনপি মারছে আমরা ঠেকাচ্ছি। অথচ তারা নিজেরাই সাম্প্রদায়িক রাজনীতি করছে। তারা এখন ভোটের জন্য হিন্দু ভাইদের বাড়ি যাচ্ছে, পূজায় যাচ্ছে, গীতা পাঠ করছে, মঞ্চে বসে বক্তৃতা দিচ্ছে, প্রসাদ খাচ্ছে- সবই একটি ভোটের আশায়।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, মহিলা দলের নেত্রী ফরিদা বেগম, মোহাম্মদ রোজিনা খাতুন প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin