জামায়াত নেতার অপসারণ চেয়ে ‘জুলাই যোদ্ধা’ পরিবারের আল্টিমেটাম 

জামায়াত নেতার অপসারণ চেয়ে ‘জুলাই যোদ্ধা’ পরিবারের আল্টিমেটাম 

মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এম বি বাকেরের বিরুদ্ধে অর্থের বিনিময়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জামায়াত কর্মী হিসেবে প্রত্যয়ন দেওয়ার অভিযোগ করেছেন ‘মহম্মদপুরের জুলাই যোদ্ধারা পরিবার’। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে জেলা আমিরকে পদ থেকে অপসারণ না করা হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় মহম্মদপুর প্রেসক্লাবে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলন করেন।

বক্তারা জানান, শাহাবুদ্দিন মোল্লা পলাশবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের পদধারী নেতা এবং জুলাই আন্দোলনে নিহত আহাদ-সুমনের হত্যা মামলার আসামি, এবং তিনি এখন জেল হাজতে আছেন।

জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, শাহাবুদ্দিনের জামিনে সহযোগিতা করার জন্য সে জামাতে ইসলামের কর্মী  দাবি করে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এম বি বাকের মিয়া তাকে প্রত্যয়নপত্র প্রদান করেছেন। এর আগেও কয়েকজনকে এই ধরনের মিথ্যা প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে, যার ফলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজন আসামি জামিনে মুক্তি পেয়েছে। বক্তারা এ ঘটনাকে শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি এবং প্রত্যয়নপত্রের মাধ্যমে শহীদদের লাশ বিক্রি হিসেবে আখ্যায়িত করেন।

তারা আরও বলেন, এটি জামায়াতে ইসলামীর দলীয় সিদ্ধান্ত নয় বরং ব্যক্তিস্বার্থে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার। অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে প্রত্যয়নপত্র প্রদান করায় জেলা জামায়াত আমিরের অপসারণের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত শহীদ সুমনের মা বলেন, ‘জুলাই আন্দোলনে সন্তানহারা মা আমি। আমার সন্তানের হত্যার বিচার আজও পাইনি। অথচ জামায়াতের আমির হত্যাকারীদের মামলায় জামিনের জন্য প্রত্যয়নপত্র দিয়েছেন। এটি আমার সন্তানের লাশের সঙ্গে বেইমানি।’

তিনি জেলা আমিরের এমন অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং পদ থেকে অপসারণের জোর দাবি উত্থাপন করেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে অধ্যাপক এম বি বাকের হোসেন বলেন, ‘আমার কাছে অনেকেই প্রত্যয়ন নিতে আসে। কয়েকজন তাদের প্রকৃত পরিচয় গোপন করে আমার কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়েছে। পরে জানা গেছে, তাদের মধ্যে আওয়ামী পরিবারের সদস্য, দলীয় পদধারী এবং আহাদ-সুমন হত্যা মামলার আসামি ছিল। এটি আমার অনাকাঙ্ক্ষিত ভুল।’

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin