জামায়াতের মানববন্ধন ঘিরে রাজধানীতে তীব্র যানজট

জামায়াতের মানববন্ধন ঘিরে রাজধানীতে তীব্র যানজট

রাজধানীতে জামায়াতের মানববন্ধন ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে কর্মসূচি শুরু হওয়ার পরপরই নগরীর বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখা যায়।

দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন শেষ হওয়ার পরও মৎস্য ভবন মোড়, শাহবাগ, পল্টন, যাত্রাবাড়ী, গুলিস্তান মতিঝিল, বাংলা মোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকাসহ বিভিন্ন মোড়ে অসংখ্য যানবাহন থমকে গেছে। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন।

বিশেষ করে মৎস্য ভবন মোড়ে শীর্ষ নেতারা বক্তব্য রাখায় সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তাদের বহন করা পিক-আপ ও মোটরসাইকেল কারণে শাহবাগ থেকে মৎস্য ভবনের উভয় পাশেই গাড়ির দীর্ঘ বহর। অন্যদিকে কাকরাইল ও হেয়ার রোডেও আটকে রয়েছে অনেক যানবাহন। 

যদিও ট্রাফিক পুলিশের পাশাপাশি জামায়াতের স্বেচ্ছাসেবকরাও যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এছাড়াও পল্টন মোড় এবং প্রেসক্লাব এলাকায়ও ভয়াবহ অবস্থা। 

ফার্মগেট থেকে পল্টনগামী শিকড় পরিবহনের এক নারী যাত্রী বলেন, বেলা সাড়ে ১২টায় বাসে উঠলেও হাইকোর্টের সামনে অনেকটা সময় কেটে গেছে। কতক্ষণে গন্তব্যে যেতে পারবো বলা কঠিন। তিনি জানান, অনেকে বিরক্ত হয়ে নেমে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ট্রাফিক বিভাগের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, একটি পরীক্ষা ও জামায়াতের কর্মসূচির কারণে শাহবাগ এবং মৎস্য ভবন মোড়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তাদের কর্মসূচি শেষ হলেও কিছুটা চাপ রয়ে গেছে। আমরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আশা করি অল্পসময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin