জামিন পেলেন পি কে হালদারের সহযোগী তাজবীর হাসান

জামিন পেলেন পি কে হালদারের সহযোগী তাজবীর হাসান

আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর হাসানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।

গত ৪ অক্টোবর ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় আসামিকে গ্রেফতার দেখিয়ে নিজ হেফাজতে রেখে সাত দিনের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া। ওইদিন তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। 

আসামি পক্ষের আইনজীবী সৈয়দা ফাহমিদা হোসেনসহ অনেকেই তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আইনজীবী কাইয়ূম হোসেন নয়ন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এক হাজার টাকায় মুচলেকায় জামিন মঞ্জুর করেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ূম হোসেন নয়ন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, যেহেতু এই আসামির বিরুদ্ধে অন্যান্য মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে সেজন্য আদালত জিডি মূলের মামলায় তার জামিন মঞ্জুর করেন। 

আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, আসামির বিরুদ্ধে কোনও ডকুমেন্টস নেই। কোনও মামলাও নেই। তিনি তুরস্কের নাগরিক। আসামির বাবা গুরুতর অবস্থায় রয়েছে। তাকে দেখতে তিনি দেশে আসেন। এরপর বিদেশে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আসামি নির্দোষ। তার জামিনের প্রার্থনা করছি। 

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, পি কে হালদার দেশের ব্যাংক, বিমা, অর্থনীতি অবস্থানকে ধ্বংস করেছেন। পিকে হালদারের ১০ শতাংশ আর্থিক সহযোগী এই আসামি। ফেসবুক-ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ তথ্য পাওয়া যাবে। এই আসামি ২০২২ সালে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশি পালিয়ে গেছে। মামলার তদন্ত স্বার্থে সাত দিনের রিমান্ডের যৌক্তিকতা রয়েছে। এই আসামি ফ্যাসিস্টের দোসর। দুদকের এক মামলায় তাকে স্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আসামির জামিন না মঞ্জুর করে সাত দিনের রিমান্ডের প্রার্থনা করছি।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, যেহেতু আসামির বিরুদ্ধে অন্যান্য মামলায় প্রক্রিয়াধীন থাকায় এই মামলায় রিমান্ডে নেওয়ায় আবশ্যকতা নেই। এই বিবেচনা আসামির এক হাজার টাকায় মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হলো।

এর আগে, গত ৪ অক্টোবর মধ্যরাতে তাজবীর আটকের পর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন।

আবেদনে বলা হয়, তুরষ্কে যাওয়ার পথে আসামি তাজবির হাসানকে ৫৪ ধারায় আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি তুরস্কসহ আরও একটি দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট গ্রহণ করেছেন। গোয়েন্দা তথ্য মতে, তিনি পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী। সেজন্য তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ থাকার কথা জানা যায়। সে পি কে হালদারের সঙ্গে বড় অঙ্কের টাকার ১০ শতাংশের শেয়ার হোল্ডার। 

এছাড়াও জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত এবং একাধিক দেশের নাগরিক। এ কারণে আসামিকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদসহ আর তথ্য সংগ্রহের জন্য সাত দিনের রিমান্ড প্রয়োজন। একই সঙ্গে তার সঙ্গে থাকা ৪১টি টার্কিস পাসপোর্ট, ১টি আইফোন ১৭ প্রো-মেক্স, ১টি আইফোন ১৫ প্রোর আলামতগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

জানা যায়, ২০২০ সালে গ্রাহকদের শত-শত কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে যায় হালট্রিপ। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। তবে জানুয়ারি ২০২০ এ দেশ থেকে পালিয়ে গেলেও অন্তত দুটি দেশের (তুরস্ক ও ভানুয়াতু) নাগরিকত্ব গ্রহণ করেন মোহাম্মদ তাজবীর হাসান। এছাড়াও তার মাল্টার রেসিডেন্সি এবং স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin