জান্নাতের টিকেট বিক্রিকারীরা ধর্ম ব্যবসায়ী, দেশে চেতনার ব্যবসা চলবে না: সালাহউদ্দিন

জান্নাতের টিকেট বিক্রিকারীরা ধর্ম ব্যবসায়ী, দেশে চেতনার ব্যবসা চলবে না: সালাহউদ্দিন

ফাইল ছবি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। যারা জান্নাতের টিকেট বিক্রি করতে চাইছে, তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে চেতনার ব্যবসা চলবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লায় বিএনপির কাউন্সিলে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। দলটির রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লীতে। একাত্তরের চেতনা ব্যবসা দেশের মানুষ ধারণ করেনি। তেমনি জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে। এ সময় মানুষ এখন ভাষণ আর শোষনের রাজনীতি পছন্দ করে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। এরিমধ্যে বিচার শুরু হয়েছে। আগামীতে ট্রাইব্যনাল, প্রসিকিউশন ও তদন্ত দল বাড়ানো হবে।

বিএনপির এই নেতা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। সকলে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। এ সময় মানুষ এখন ভাষণ আর শোষনের রাজনীতি পছন্দ করে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে সোচ্চার থেকে গুজবের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বানও জানান তিনি।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin