জানুয়ারিতেই চালু হতে পারে নতুন পে স্কেল

জানুয়ারিতেই চালু হতে পারে নতুন পে স্কেল

পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা নয়, অবিলম্বে নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে-স্কেল ২০২৬ সালের শুরু থেকেই কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে।

সরকারি কর্মচারিদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত ২৭ জুলাই সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করা হয়েছে। 

কমিশনকে সাধারণত ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়েছে। 

এদিকে জাতীয় বেতন কমিশন-২০২৫ সর্বসাধারণের মতামত জানতে একটি প্রশ্নমালা উন্মুক্ত করেছে। ১৫ অক্টোবর পর্যন্ত আগ্রহী ব্যক্তিরা অনলাইনে এই প্রশ্নমালা পূরণ করে মতামত জানাতে পারবেন। এই প্রশ্নমালায় ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে সহায়ক চারটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। 

অর্থ উপদেষ্টা বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না।’

জানা গেছে, বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা কমিয়ে ১৫টি বা ১২টি করার প্রাথমিক আলোচনা চলছে। কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে একজন কর্মচারি চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্যও বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে। 

এছাড়াও সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে বলে জানিয়েছে একটি সূত্র।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin