জাপানে বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের

জাপানে বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী রবিবার (৯ নভেম্বর) কোবে গাইকুন বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে কোবেতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন। সভায় তিনি সবাইকে জাপানের স্থানীয় আইন ও নিয়ম-কানুন মেনে চলার জন‍্য আহ্বান জানান। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের জন‍্য প্রয়োজনে জাপানের বিভিন্ন শহরে গিয়ে সব ধরনের কনস্যুলার সেবা প্রদানের আশ্বাস দেন ।

এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ডিন ও এশিয়ান স্টাডিজের অধ‍্যাপক মিটসুহিকু সানো’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ থেকে অধিক সংখ্যক শিক্ষার্থী কোবে গাইকুন বিশ্ববিদ্যালয়সহ জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে আলোচনা করেন।

এছাড়া রাষ্ট্রদূত মো. দাউদ আলী জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশি কেয়ারগিভারদের উচ্চতর অ্যাকাডেমিক প্রশিক্ষণ প্রদানের ব‍্যবস্থার জন‍্য সহযোগিতা করার জন‍্য তাকে অনুরোধ করেন।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin