জাপানে এনসিপির ‘রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোস’ শীর্ষক অনুষ্ঠান

জাপানে এনসিপির ‘রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোস’ শীর্ষক অনুষ্ঠান

জাপানের রাজধানী টোকিওতে ‘রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোস’ শীর্ষক একটি বিশেষ স্মরণ ও আলোচনা অনুষ্ঠান হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হোকোতোপিয়ায় অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ সভায় অংশ নেন প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি।

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দলটির এশিয়া বিষয়ক সমন্বয়ক যুবায়ের আহমেদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম।

এ সময় সংবিধান সংশোধনের ওপর জোর দেন তারা। নতুবা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টরা তাদের রাজত্ব কায়েম করবে, এমনটাও তাদের অভিযোগ।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া, জুলাই আন্দোলনে অবদান রাখায় কয়েকজনকে দেয়া হয় সম্মাননা।

উল্লেখ্য, ছয়দিনের সফর শেষে আগামী ১৭ সেপ্টেম্বর এনসিপি প্রতিনিধিদের দেশে ফেরার কথা রয়েছে।

/এএম

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin