জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি সুপারমম সুপার প্যান্ট লঞ্চ করলো স্কয়ার

জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি সুপারমম সুপার প্যান্ট লঞ্চ করলো স্কয়ার

স্কয়ারের বেবি কেয়ার ব্র্যান্ড সারা বাংলাদেশের রিটেইলারদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলো জাপানের সার্ভো টেকনোলজিতে তৈরি প্যান্ট স্টাইল ডায়াপার সুপারমম সুপার প্যান্টস। 

শনিবার (১৮ অক্টোবর) নারায়ণগঞ্জ রূপসী ফ্যাক্টরিতে সুপারমম সুপার প্যান্ট লঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্কয়ার গ্রুপ।

এতে বলা হয়, ডায়াপারের ব্যাপারে মায়েদের চাহিদা সর্বোচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন, লিকেজপ্রুফ এবং আরামদায়ক ডায়াপার। স্কয়ার এই প্রতিটি চাহিদার কথা মাথায় রেখে সুপারমম সুপার প্যান্টস তৈরিতে ব্যবহার করেছে ম্যাজিকবল টেকনোলজি, ব্রিদেবল টপশিট এবং ৩৬০ ডিগ্রি ওয়েস্টব্যান্ড যা শিশুকে রাখবে সম্পূর্ণ শুষ্ক, লিকেজপ্রুফ এবং আরামে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ও ভবিষ্যৎ মায়েদের সুবিধার্থে এদিন আরও উদ্বোধন করা হয় মোবাইল অ্যাপ ‘সুপারমম’, যার মাধ্যমে গর্ভকালীন সময়ে এবং সন্তান বেড়ে ওঠার বিভিন্ন ধাপে মায়েরা পাবেন প্রয়োজনীয় পরামর্শ ও সাপ্তাহিক আপডেট। সম্পূর্ণ ফ্রি এই অ্যাপে থাকছে ডাক্তার ও সাইকোলজিস্টদের পরামর্শে  তৈরি তথ্যবহুল আর্টিকেল এবং ভিডিও—যা প্রতিটি মায়ের পাশে থাকবে নির্ভরযোগ্য সহায়ক হিসেবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস. চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী এবং স্কয়ার গ্রুপের তৃতীয় প্রজন্মের সদস্যরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আগত শতাধিক সুপারমম সুপার পার্টনার্স যাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। এছাড়াও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশের মানুষের হেলথ অ্যান্ড হাইজিন নিশ্চিত করতে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যে পদক্ষেপ নিয়েছিলেন, তার ধারাবাহিকতায় বর্তমান পরিচালকেরা মা ও শিশুর স্বাস্থ্যের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, প্রিমিয়াম কোয়ালিটির এই ডায়াপার দেশের বাজারে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে এবং খুব দ্রুতই মায়েদের আস্থার প্রতীকে পরিণত হবে সুপারমম সুপার প্যান্টস।

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin