জাপা'র নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামেই থাকবে: রেজাউল ইসলাম

জাপা'র নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামেই থাকবে: রেজাউল ইসলাম

রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন এবং দলীয় প্রতীক জিএম কাদেরের নামে বহাল থাকবে বলে দাবি করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

দলের নেতৃত্ব এবং প্রতীক সংক্রান্ত চলমান বিতর্কের মধ্যে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে জাপার জিএম কাদের অংশের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, ‘সম্প্রতি বহিষ্কৃত কয়েকজন ব্যক্তি জাতীয় পার্টির নামে অবৈধভাবে একটি কাউন্সিল করেছে এবং নিবন্ধন ও প্রতীকের দাবি তুলেছে। এ বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে ওই সম্মেলন বৈধ নয়, কারণ তা দলের চেয়ারম্যান বা প্রেসিডিয়ামের অনুমোদিত নয়।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করছেন। আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে।’

জাপার এই নেতা বলেন, ‘আমাদের দশম সম্মেলন হয়নি। যেটাকে দশম সম্মেলন দেখানো হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। কাজেই আমরা বিশ্বাস করি নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামে যেমন বহাল আছে, তেমনই থাকবে। যারা দাবি করছেন, তাদের দাবিটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

উল্লেখ্য, আনিসুল ইসলাম মাহমুদ এবং এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন একাংশ নিজেদের মূল জাপা দাবি করে গত আগস্টে ইসিতে চিঠি দিয়েছে। এছাড়া রওশন এরশাদপন্থি একটি অংশও জাপাকে নিজেদের বলে দাবি করেছে।

এদিকে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাপা প্রসঙ্গে বলেন, ‘জাতীয় পার্টির কথা বললে আমি কনফিউজড হয়ে যাই। ওখানে তো হাফ ডজন আছে।’

Comments

0 total

Be the first to comment.

সমাবেশে হামলা চালিয়ে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: জাপা মহাসচিব BanglaTribune | জাতীয় পার্টি

সমাবেশে হামলা চালিয়ে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: জাপা মহাসচিব

জাতীয় পার্টির (জাপা) সমাবেশে হামলা চালিয়ে পুলিশ দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

Oct 11, 2025
কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ BanglaTribune | জাতীয় পার্টি

কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।...

Oct 11, 2025

More from this User

View all posts by admin