জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ

জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎসের বিশেষ আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকাস্থ জার্মান দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে জার্মান-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দুদেশের বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদল জার্মানিতে সংখ্যানুপাতিক (প্রোপোরশনাল) পদ্ধতিতে নির্বাচনের সাফল্যের প্রশংসা করে। জবাবে রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস বলেন, বাংলাদেশের জনগণ যে ধরনের নির্বাচনী ব্যবস্থা পছন্দ করবে, জার্মানি সেই ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় প্রতিনিধিদল বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য বিপুলসংখ্যক শিক্ষার্থীকে সুযোগ দেওয়ার জন্য জার্মান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

আলোচনার সময় রাষ্ট্রদূত জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পরিদর্শনে আগ্রহী, তবে সময়ের অভাবে তা এখনো সম্ভব হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, খুব শিগগিরই তিনি সংগঠনের অফিস পরিদর্শন করবেন।

এ ছাড়া প্রতিনিধিদল রাষ্ট্রদূতকে আসন্ন চরমোনাই মাহফিলে যোগদানের আমন্ত্রণ জানায়। তারা রাষ্ট্রদূতকে অবহিত করেন, কয়েক বছর আগে জার্মানির একজন সংসদ সদস্য (এমপি) ওই মাহফিলে অংশ নিয়েছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সাজল প্রমুখ।

টিএ/আরবি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin