জাতীয় বেতনস্কেলে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ

জাতীয় বেতনস্কেলে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ

জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রবিবার (২৩ নভেম্বর) কুমিল্লা টাউন হল ময়দানে ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি মসজিদ কমিটিগুলোর প্রতি এ অনুরোধ জানান তিনি। 

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর কমিটি এ সম্মেলনের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এরমধ্যে ৬টি মসজিদ ছাড়া অন্যগুলো বেসরকারিভাবে পরিচালিত হয়। এসব মসজিদ কমিটি অনেকসময় ইমাম-খতিবদের প্রতি ন্যায়বিচার করেন না। আবার কোনও কোনও মসজিদ কমিটি ইমামদের সম্মান দেন, যৌক্তিক বেতন-ভাতা দেন এমনকি অবসরে গেলে প্রণোদনা দেন। 

তিনি এরূপ বেসরকারি মসজিদ কমিটিগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বর্তমান সরকারের এই উপদেষ্টা বলেন, ইমাম-খতিবদের অসম্মান করলে সমাজের মানুষের সম্মান থাকে না। ইমাম-খতিবদের স্বার্থ সমুন্নত রাখার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করা হচ্ছে। আমরা বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব সহসাই গেজেট হবে।

ইমাম-খতিবদের কল্যাণে চলমান বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে ড. খালিদ বলেন, সরকার নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের একটি নীতিমালা রয়েছে। সেখানে ইমাম-খতিব ও খাদেমের বেতন অত্যন্ত অপ্রতুল। 

এ সরকারের সময়েই বেতন-ভাতা বৃদ্ধি করে মডেল মসজিদের একটি নতুন নীতিমালা প্রণয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া, উপদেষ্টা অসুস্থ, গরীব-দুস্থ ইমাম-খতিবদের সহায়তার আশ্বাস দেন।

ইমাম-খতিবদের উদ্দেশে উপদেষ্টা বলেন, জুমার নামাজের খুতবার আগে আপনারা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন থাকেন। বিভিন্ন সামাজিক সমস্যা বিশেষ করে মাদকাসক্তি, যৌতুক, দুর্নীতি, সুদ, ঘুস, ন্যায়-অন্যায়, জীববৈচিত্র্য সুরক্ষা, কিশোর গ্যাং বিষয়ে মুসল্লিদের সচেতন করতে হবে। 

তিনি ইমাম-খতিবদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্যও সবার প্রতি অনুরোধ জানান।

শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আব্দুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার। অন্যান্যের মধ্যে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী।

উল্লেখ্য, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন ঐক্যবদ্ধ মিম্বার আলোকিত সমাজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৫ সাল থেকে ইমাম-খতিবদের কল্যাণে কাজ করে আসছে।

পরে ধর্ম উপদেষ্টা কুমিল্লার লাকসাম উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin