জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ কেন্দ্রে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রালপলসি) পরীক্ষার্থী থাকলে নিচের শর্তে ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
দরকারি শর্ত জেনে নিন
১. অংশগ্রহণকারী পরীক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী সনদ থাকতে হবে।
২. পরীক্ষা শুরুর আগে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) যাচাই করে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেবেন।
৩. অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন।
৪. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে সিলগালা করে ‘মো. নজরুল ইসলাম তালুকদার, উপপরীক্ষা নিয়ন্ত্রক, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪’ এই ঠিকানায় পাঠাতে হবে। প্যাকেটের ওপর ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লাল কালিতে লিখতে হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট