জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডিতে ভর্তির সময় বাড়লো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডিতে ভর্তির সময় বাড়লো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী-আগ্রহী গবেষকরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বুধবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে অনলাইন আবেদনের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এমফিলের জন্য এক হাজার ৫০০ টাকা টাকা এবং পিএইচডির জন্য দুই হাজার টাকা জমা দিতে হবে। এরপর আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। আবেদন সংগ্রহের শেষ তারিখ ৫ নভেম্বর।

এতে আরও বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ গবেষকদের কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে শুরু হবে ১ জানুয়ারি। ভর্তি বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন ফরম ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/admissions পাওয়া যাবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়। প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী- আবেদনের শেষ সময় ছিল ৫ অক্টোবর। তবে এ সময়সীমা বাড়িয়ে এখন ৩১ অক্টোবর করা হয়েছে।

এএএইচ/জেএইচ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

৪৭তম বিসিএসের প্রিলি শুরু Jagonews | শিক্ষা

৪৭তম বিসিএসের প্রিলি শুরু

চাকরিপ্রত্যাশীদের বহুল আকাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস। এই পরীক্ষার মধ্য দিয়ে দেশের বহু গ্র্যাজুয়েট প্রথম...

Sep 19, 2025

More from this User

View all posts by admin