জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে আইসিটি বিষয়, কারা পড়াবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে আইসিটি বিষয়, কারা পড়াবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রোগ্রামের সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য আইসিটি (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি) বিষয়ে তত্ত্বীয় ও একটি ব্যবহারিক কোর্স আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আদেশটি অবিলম্বে কার্যকর করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

পড়ানোর দায়িত্বে শিক্ষকেরা

১. ওই কোর্স পাঠদানে আইসিটি বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকেরা অগ্রাধিকার পাবেন।

২. এ ছাড়া আইসিটি বিষয়ে টিওটি/সিইডিপি/এনএসডিএ/বিটিইবি/বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রশিক্ষণ পাওয়া ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইসিটিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী শিক্ষকেরাও পাঠদান করতে পারবেন।

৩. যেখানে উল্লিখিত (আইসিটি) বিষয়ের শিক্ষক নেই, সেখানে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, পরিসংখ্যান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকাবিজ্ঞান, প্রাণরসায়ন, ভূগোল ও পরিবেশ ও পরিবেশবিজ্ঞান বিষয়ের শিক্ষকেরা পাঠদান করবেন।

৪. যদি উল্লিখিত (আইসিটি) বিষয়ের শিক্ষক না পাওয়া যায়, সে ক্ষেত্রে সরকারি কলেজের অধ্যক্ষ বা বেসরকারি কলেজের গভর্নিং বডি ইচ্ছা করলে নিজস্ব ব্যবস্থাপনায় জেলা বা উপজেলা পর্যায়ে কর্মরত কম্পিউটার প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার (এপি) অথবা আইসিটি বিষয়ে পারদর্শী রিসোর্সপারসনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ করতে পারবেন।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.na.ac.bd

Comments

0 total

Be the first to comment.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি: মাইগ্রেশন, বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ Prothomalo | ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি: মাইগ্রেশন, বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তির সব কার্যক্রম শেষ করার লক্ষ্য...

Sep 16, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ভর্তি, শিল্পবিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ Prothomalo | ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ভর্তি, শিল্পবিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এমপিএই...

Sep 25, 2025

More from this User

View all posts by admin