জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট মাস্টার্স রেজিস্ট্রেশনের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট মাস্টার্স রেজিস্ট্রেশনের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশনের সময় আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এখন শিক্ষার্থীরা ২৪ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ৫৫০ টাকা। রেজিস্ট্রেশন ফি ১ হাজার ২৭০ টাকা। ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যম অথবা সরাসরি কলেজে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার অংশ হিসেবে পত্র কোড এন্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে পত্র কোড না দিলে বা ভুল পত্র কোড দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এর আগে ১ সেপ্টেম্বর ২০২৫ প্রকাশিত বিজ্ঞপ্তিতে যে যে নিয়ম ও ভর্তির ক্ষেত্রে শর্তাবলি দেওয়া হয়েছিল, সেগুলো আগের মতোই থাকবে।

Comments

0 total

Be the first to comment.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি: মাইগ্রেশন, বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ Prothomalo | ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি: মাইগ্রেশন, বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তির সব কার্যক্রম শেষ করার লক্ষ্য...

Sep 16, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ভর্তি, শিল্পবিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ Prothomalo | ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ভর্তি, শিল্পবিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এমপিএই...

Sep 25, 2025

More from this User

View all posts by admin