জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে অবকাশকালীন ছুটি ঘোষণা করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ৮ অক্টোবরের অর্থনীতি (১৩২২০১/১৩২২০৩), উদ্ভিদবিজ্ঞান (১৩৩০০১) ও অ্যাপ্লাইড হোম ইকোনমিকস (১৩৬০০৯) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। একইভাবে ৯ অক্টোবরের সমাজবিজ্ঞান (১৩২০০১) ও সমাজকর্ম (১৩২১০১) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৯ আগস্ট প্রকাশিত সময়সূচির অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে। শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট‌ ছাড়া অন্য কোনো সূত্র থেকে তথ্য অনুসরণ না করার অনুরোধ করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেয়েও অধরাই হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন Prothomalo | উচ্চশিক্ষা

যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেয়েও অধরাই হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পেয়েও হাজ...

Sep 15, 2025

More from this User

View all posts by admin