জাতীয় বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র মূল্যায়নের বিল এন্ট্রি ও বিল বিবরণী, ৯টি নিয়ম প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র মূল্যায়নের বিল এন্ট্রি ও বিল বিবরণী, ৯টি নিয়ম প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০২৩–এর বিল সফটওয়ারের মাধ্যমে প্রধান পরীক্ষক কর্তৃক উত্তরপত্র মূল্যায়নের বিল এন্ট্রি ও বিল বিবরণী পাঠানোর দরকারি ৯টি নিয়ম প্রকাশ করেছে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর।

১. শুধু প্রধান পরীক্ষকেরা নিচের লিংকের মাধ্যমে সফটওয়ারে প্রবেশ করে প্রধান পরীক্ষকসহ তাঁর অধীনে নিরীক্ষক ও পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের বিল দাখিল করবেন।

২. প্রধান পরীক্ষক কর্তৃক বিল এন্ট্রি ও বিল বিবরণীর তথ্য পাঠানোর জন্য কলেজের নিবন্ধিত ই-মেইল Address ব্যবহার করে সফটওয়ারে প্রবেশ করতে হবে।

৩. URL Web Address:http://103.113.200.36/PAMS/CollegeLogin.aspx ব্যবহার করুন।

8. Login করার পর মেনু অপশন থেকে Head Examiner Bill Submission select করে Head Examiner & Examiner এর বিলের তথ্যাবলি Update করতে হবে। Scrutinizer-এর বিল Add new-এ গিয়ে Entry করতে হবে। কোনো তথ্য ভুল হলে Confirm করার আগ পর্যন্ত Update করা যাবে।

৫. সব তথ্য সন্নিবেশিত হওয়ার পর Confirm করতে হবে। Confirm করার পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না।

৬. সব তথ্য Confirm করার পর বিল বিবরণী Download করে প্রিন্ট করে প্রধান পরীক্ষকের স্বাক্ষরিত কপি উপপরীক্ষা নিয়ন্ত্রক, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ শাখায় ডাকযোগে বা হাতে হাতে পাঠাতে হবে।

৭. বিল এন্ট্রি–সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য সংশ্লিষ্ট শাখায় বিষয়ভিত্তিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। সমাধান না হলে প্রয়োজনে উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম তালুকদার ০১৭১১৫৬২১২৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

৮. বিল পাঠানোর পর কোন প্রকার সংশোধন, সংযোজন বা পরিবর্তন করা যাবে না। ২৫ সেপ্টেম্বর হতে ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের বিল সফটওয়ারের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত তারিখের পর বিল এন্ট্রি সফটওয়ার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

৯.অবশ্যই সোনালী ব্যাংক হিসাব নম্বর (১৩ সংখ্যার) সচল থাকতে হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

Comments

0 total

Be the first to comment.

যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেয়েও অধরাই হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন Prothomalo | উচ্চশিক্ষা

যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেয়েও অধরাই হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পেয়েও হাজ...

Sep 15, 2025

More from this User

View all posts by admin