জাতীয় লিগ টি-টোয়েন্টি স্থগিত

জাতীয় লিগ টি-টোয়েন্টি স্থগিত

অনির্দিষ্টকালের জন্য জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রতিকূল আবহাওয়ার কারণে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্ট স্থগিতের কথা জানিয়েছে বিসিবি।

এবারের এনসিএল টি-টোয়েন্টি শুরু হয় গত পরশু। তবে টুর্নামেন্টের শুরু থেকেই বৃষ্টির বাধায় বিপর্যস্ত হয়ে পড়ে আয়োজন। উদ্বোধনী দিনে রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে হয় মাত্র ৫ ওভার। ৫ ওভারে হওয়া সেই ম্যাচে ঢাকা মেট্রোর কাছে হারে রাজশাহী। একইদিনে বগুড়ার ম্যাচটি হয় পরিত্যক্ত।

আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয়। তবে তাতেও লাভ হয়নি। গতকালও রাজশাহীর দুটো ম্যাচ পরিত্যক্ত হয়। এরপর  মঙ্গলবারের দুই ম্যাচ বুধবারে নেওয়া হয়েছিল। কিন্তু আবহাওয়ার উন্নতি না হওয়ায় সেই দুটি ম্যাচও নিয়েও শঙ্কা তৈরি হওয়ায় আপাতত টুর্নামেন্টই স্থগিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘দেশজুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল ও টুর্নামেন্ট কমিটি। যেকোনো নতুন অগ্রগতি হলে আমরা আপনাদের জানিয়ে দেব।’

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin