সরকার জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া উন্মোচন করেছে, যা মানবাধিকার সুরক্ষা ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূরর্ণ পদক্ষেপ। ইউএনডিপি জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়িত স্ট্রেনদেনিং ইনস্টিটিউশন, পলিসিস ও সার্ভিসেস প্রকল্পের আওতায় এবং বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ সংস্কার বিষয়ে অংশীজন পরামর্শ সভা’ শীর্ষক এ অনুষ্ঠানটির আয়োজন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও সংসদবিষয়ক বিভাগ।