জাতীয় নির্বাচন ক্যাম্পেইনের টিজার প্রকাশ

জাতীয় নির্বাচন ক্যাম্পেইনের টিজার প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ৪৮ সেকেন্ডের ওই ভিডিও টিজারটি প্রকাশ করা হয়।

রবিবার (২ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

টিজারটি প্রকাশ করে ফেসবুকে এর ক্যাপশনে উল্লেখ করা হয়, আজ থেকে শুরু হলো জাতীয় নির্বাচন-২০২৬ এর ক্যাম্পেইন। প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিক।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাবো। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin